Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১১:২৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » আতঙ্কিত গ্রাহকরা খুঁজে বেড়াচ্ছেন কোট টাই পড়া বাবুদের
৪ April ২০১২ Wednesday ২:৪৫:২৭ PM
Print this E-mail this

আতঙ্কিত গ্রাহকরা খুঁজে বেড়াচ্ছেন কোট টাই পড়া বাবুদের


ডেসটিনি

ডেসটিনি’র বানারীপাড়া পৌর শহরের একটি অফিসে ২ দিন ধরে তালা ঝুলছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরিশাল ডেস্ক :: বিতর্কিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি-২০০০’র কর্তৃপক্ষের অর্থ আত্মসাত ও বিভিন্ন দুর্নীতির সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হওয়ায় পর আতঙ্কিত হয়ে পড়েছেন বানারীপাড়ার গ্রাহকরা। কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে তারা তাদের সর্বস্ব তুলে দিয়েছিলেন কোট টাই পড়া ডেসটিনি’র সেই কর্মকর্তা বাবুদের হাতে। আর সহজ সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে ডেসটিনি’র টাকা লুটে নেয়ার বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে ডেসটিনি’র বানারীপাড়া পৌর শহরের ৪টি অফিসে তালা ঝুলিয়ে কোট টাই পড়া কর্মকর্তা ও মাঠকর্মীরা গা ঢাকা দিয়েছেন। এদিকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুদ্ধ গ্রাহক ও ডিস্ট্রিবিউটররা তাদের জমা দেয়া টাকা ফেরত পাওয়ার জন্য অফিসের সামনে এসে তালাবদ্ধ অফিস দেখে হতাশ চিত্তে ফিরে যাচ্ছেন। এদিকে ডিস্ট্রিবিউটররা মাঠকর্মীদের বাড়ি গিয়েও তাদেরকে খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

এদের মধ্যে থেকে সলিয়াবাকপুর গ্রামের বেসরকারী চাকুরিজীবি সৈয়দ মোঃ শাহীন জানান, ধারালিয়া এলাকার ডেসটিনি’র ডায়মন্ডখ্যাত মনিরুল ইসলামের মাধ্যমে তিনি ২৪ লাখ টাকা পাওয়ার আশায় ১২ বছর মেয়াদে ৪ লাখ টাকা জমা রাখেন। ডেসটিনির দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার পর থেকে সে তার লভ্যাংশ ছাড়াই শুধুমাত্র আসল টাকা ফিরে পেতে চান। কিন্তু অফিসে তালা ঝুলিয়ে কর্মকর্তা ও মাঠকর্মীরা গা ঢাকা দেয়ায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে পশ্চিম চাখার গ্রামের রড মিস্ত্রি মোঃ আরিফ হোসেন জানান, ৬ হাজার ৩ শত টাকায় ১০ বছর মেয়াদে ১ লাখ টাকা পাওয়ার স্বপ্নে তিনি পাবর্ত্য এলাকায় ট্রি-প্লান্টেশন প্যাকেজ ক্রয় করেন। সে বর্তমানে লাভ ছাড়াই তার লগ্নিকৃত টাকা ফেরত পেতে চান। কিন্তু হটাৎ করে অফিস বন্ধ করে দেয়ায় এবং কর্মকর্তারা পালিয়ে যাওয়ায় তিনি কার কাছে যাবেন তা ভেবে পাচ্ছেন না। তিনি তার টাকা ফেরত পেতে প্রসাশনের পদক্ষেপ নেয়ার দাবী জানান।

একইভাবে সাধারণ মানুষ ডেসটিনিতে জমা রাখা তাদের লগ্নিকৃত টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের সহযোগীতার দাবি করছে। বানারীপাড়ায় ডেসটিনির প্রায় ১০ সহস্রাধিক গ্রাহক রয়েছে বলে জানা গেছে।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com