|
| | | | ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
ভোলা, ৬ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে একটি অজ্ঞাত ভাসমান পুরুষের (৩২) লাশ উদ্ধার করেছে মনপুরা থানা পুলিশ। ৫ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে মেঘনায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে যান। তবে অন্ধকারের মধ্যে কোন আলো না থাকায় লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ৬ এপ্রিল শুক্রবার নাইবের হাটের দক্ষিণ-পশ্চিম পাশের মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করে সুরতাল করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেওয়ারীশ লাশটির গলায় তুলসীর মালা ছিলো। এতে করে এলাকাবাসী ধারনা করছে মৃত লোকটি সনাতন ধর্মাম্বালীর।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কিনা তা প্রাথমিকভাবে নিশ্চত করা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তা বোঝা যাবে।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |