Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:০৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালী ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার
১৪ May ২০১২ Monday ৬:২২:০৮ PM
Print this E-mail this

পটুয়াখালী ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার


ছাত্রলীগ লোগোপটুয়াখালী, ১৪ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): দলীয় শৃংঙ্খলা ভঙ্গসহ নানান অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগের ৪ নেতাকে বহিস্কার করা হয়েছে। ১৪ মে সোমবার দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রেজা এবং সাধারন সম্পাদক শাহানুর রহমান সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিস্কৃতরা হলেন- জেলা ছাত্রলীগের প্রাথমিক সদস্য মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মোঃ কাওসার আহমেদ সুমন, মোঃ রিয়াজ শরীফ (ব্যাপারী) এবং আতিকুর রহমান পারভেজ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- সংগঠন বিরোধী কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কাজে জড়িত, সংগঠনের নেতা-কর্মীদের সাথে অসদাচরন এবং আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দের সামনে জেলা ছাত্রলীগের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীদের লাঞ্ছিত করার অপরাধে গঠনতন্ত্র মোতাবেক এদেরকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃতদের বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তর হতে বহিস্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উপরোক্তদের সাথে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা/সকল উপজেলা/সকল পৌর/সকল কলেজ শাখা ও সাধারন সদস্যসহ নেতা-কর্মীদের কোন যোগাযোগ, সহায়তা, দলীয় কার্যক্রমসহ সকল প্রকার কার্যক্রম ও কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সিদ্বান্তের বিরুদ্ধে যে কোন কার্যক্রম গঠনতন্ত্র লঙ্ঘন বিধায় ভিন্নমত পোষনকারীদের বিরুদ্ধেও গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com