ভোলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
 ভোলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ভোলা, ১৪ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলা শহরের সুনামধন্য বিদ্যাপিঠ এ রব মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে সোমবার সকাল ১০টায় স্কুল মাঠে এ অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ভোলা পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু। এ সময় উপস্তিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিয়া খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা প্রেসক্লাব সম্পাদক সামস উল আলম মিঠু, হাবিবুল্লাহ চৌধুরী, খালেদা খানম প্রমুখ।
পরে প্রধান অতিথি স্কুলের জিপিএ ৫ প্রাপ্ত কীতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |