|
| | | | পটুয়াখালীতে নিরুত্তাপ হরতাল পালিত, আটক ৫
পটুয়াখালী, ১৭ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): বিএনপির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে পটুয়াখালীতে। হরতালকে কেন্দ্র করে পটুয়াখালীতে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে র্যাব ও পুলিশ। তবে দিনের শুরুতে কোন নেতা-কর্মীকে মিছিল করতে অথবা কোন পিকেটারকে রাস্তায় দেখা যায়নি।
এদিকে হরতালের সমর্থনে ১৬ মে বুধবার রাতে জেলা প্রশাসক এর বাসার পাশের রাস্তায় একটি রিক্সায় আগুন দিয়ে পিকেটিং করে ১৮ দলের নেতা কর্মীরা। এছাড়াও শহরের কাজী পাড়া রোডসহ বিভিন্ন সড়কে পিকেটিং করে প্রায় ১০টি অটোরিক্সা ও ১টি কাভার্ডভ্যান ভাংচুর করা হয় বলে জানা গেছে।
হরতালের কারনে জেলার অভ্যন্তরীন রুটে মৃদু বাস চলাচল করলেও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। হরতাল পূর্বরাতে শহরে বিএনপি নেতা কর্মীদের বাসায় অভিযান চালায় র্যাব ও পুলিশ।
–
(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |