Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৪:২৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় থানা চত্বর থেকে মটরসাইকেল চুরি
১৮ May ২০১২ Friday ৭:১৭:৩৭ AM
Print this E-mail this

বানারীপাড়ায় থানা চত্বর থেকে মটরসাইকেল চুরি


বরিশাল ডেস্ক :: বানারীপাড়ায় থানা চত্বর থেকে ভাড়ায় চালিত মটরসাইকেল চুরি করে পালিয়েছে পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) পরিচয়দানকারী মামুন নামের এক প্রতারক। এ ঘটনায় পুলিশ প্রশাসনের মধ্যে তোলপার শুরু হয়েছে।

মটরসাইকেল চালক জাহিদ জানায়, ১৬ মে বুধবার নেছারাবাদ থানার সামনে থেকে পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) মামুন পরিচয় দিয়ে এক লোক তার সাথে মটরসাইকেল যোগে বানারীপাড়া থানা চত্বরে আসে। সেখানে পৌছার পর উপ-পরিদর্শক (এস,আই) পরিচয়দানকারী মামুন তাকে (মটরসাইকেল চালক জাহিদকে) ১০০ টাকার ১টি নোট দিয়ে তার মোবাইল নাম্বারে ফ্লেক্সিলোড করার জন্য পাঠায়। জাহিদ বন্দর বাজারের ফ্লেক্সির দোকানে টাকা দিয়ে ফিরে এসে থানা চত্বরে তার প্লাটিনা (১০০ সি সি) মটর সাইকেল ও উপ-পরিদর্শক (এস,আই) পরিচয়দানকারী মামুনকে দেখতে না পেয়ে আশেপাশে অনেক খোজাখুজি করে। পরে থানায় খোঁজ নিয়ে জানতে পারেন এই নামে থানায় কেউ নেই। এদিকে থানা চত্বর থেকে পুলিশ পরিচয় দিয়ে মটরসাইকেল চুরির ঘটনায়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

এ ঘটনায় ১৭ মে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে মটরসাইকেল চালক জাহিদ।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com