রুহি’র ‘বিচ্ছিন্ন আবেগ’
বিনোদন ডেস্ক :: র্যাম্প মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি চলচিত্রের পাশাপাশি এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন। আর এবার প্রথমবারের মত নাটকে তাঁকে দেখা যাবে র্যাম্প মডেল হিসেবেই। ‘বিচ্ছিন্ন আবেগ’ নামের এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরানুল ইসলাম।
এ প্রসঙ্গে রুহি বললেন, ‘অনেকগুলো খণ্ড এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। কিন্তু নাটকে এবারই প্রথম র্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করব।’
রুহি আরও বলেন, ‘নাটকে একজন র্যাম্প মডেলের বিভিন্ন দিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরই মধ্যে তিন দিন শুটিং করেছি। একজন র্যাম্প মডেলের লাইফস্টাইল তুলে ধরার জন্য যা যা করা দরকার, সব আয়োজনই ঠিকভাবে তুলে ধরা হয়েছে নাটকটিতে।’
বর্তমানে রুহির হাতে এখন তিনটি চলচ্চিত্র রয়েছে। মহুয়া চক্রবর্তীর গ্লামার (কলকাতা), স্পর্শ (কলকাতা), মনসুর আলীর সংগ্রাম (ব্রিটিশ)। এই সবক’টি সিনেমাই দেশের বাইরের।
|