Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:১১ PM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস
২৬ March ২০১৩ Tuesday ১২:৫৫:২৩ AM
Print this E-mail this

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস


google-doodle-26-march-bd গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগল ডুডল

প্রযুক্তি ডেস্ক :: অনুসন্ধান সেবাদাতা গুগল তার গ্লোবাল হোমপেজে (www.google.com) আজ ২৬ মার্চ সোমবার একটি বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবস স্মরণ করছে। ঘড়ির কাটা ঘুরে ২৫ মার্চ শেষ হয়ে ২৬ মার্চ হতেই বিশ্বসেরা এ অনুসন্ধান সেবাদাতার হোমপেজে ভেসে ওঠে বাংলাদেশের স্বাধীনতা দিবস স্মরণে লাল-সবুজের পতাকাখচিত বিশেষ ডুডল।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া গুগল ডুডলে দেখা যাচ্ছে এক শিশু তার পিতা মাতার সাথে খোলা সবুজ প্রান্তরে হেটে যাচ্ছে আর তার বাবার হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা।

বাংলাদেশের স্বাধীনতা দিবস স্মরণে গুগল তার গ্লোবাল হোমপেজে ডুডল দেয়ায় সোশাল মিডিয়াতে বাংলাদেশীদের উচ্ছাস প্রকাশ করে স্ট্যাটাস দিতে দেখা গেছে। এই প্রথম বাংলাদেশের কোনো ঘটনা বা দিবসকে গুগল তাদের ডুডলের ছবিতে স্থান দিল। লোকাল ডুডল কেবল নির্দিষ্ট দেশ থেকেই দেখা যায়। গ্লোবাল ডুডল যেকোন দেশ থেকেই দেখা সম্ভব।

দুই যুগের শোষণ থেকে মুক্তি পেতে আন্দোলনরত নিরস্ত্র বাঙালিদের ওপর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ভয়াল ‘কালরাত্রি’র পর রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। এদিন অসংখ্য শহীদের রক্তে ভেজা, জাতির বীরসেনানীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের সূচনা দিন, বাঙালীর স্বাধীনতার ঘোষণার দিন। ২৫ মার্চ গণহত্যা শুরুর রাতেই পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এর মধ্যেই স্বাধীনতার ঘোষণা দিয়ে যান তিনি। অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় কার্যত স্বাধীনতার ঘোষণা দেন বাঙালির অবিসংবাদিত এই নেতা। স্বাধীনতার এই দিনটি বাংলাদেশীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com