Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:০৬ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় বৃদ্ধ ও মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
১৮ April ২০১৩ Thursday ৯:৫৫:৩০ AM
Print this E-mail this

মঠবাড়িয়ায় বৃদ্ধ ও মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার


pirojpur-map পিরোজপুর মানচিত্রপিরোজপুর :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোরা গ্রাম থেকে ১৭ এপ্রিল বুধবার সুফিয়া খাতুন (৭৫) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জোহরা আক্তার (১৪) নামের মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য ১৮ এপ্রিল বৃহস্পতিবার লাশ দু’টি পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের মৃত ওমর আলীর স্ত্রী সুফিয়া খাতুনের লাশ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে পরিবারের সদস্যরা থানা পুলিশে খবর দেয়।

অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী জোহরা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। জোহরা উপজেলার তাফালবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে এবং স্থানীয় হামিদিয়া মহিলা সিনিয়র মাদ্রাসার ছাত্রী। বুধবার ভোরে জোহরা অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সে রহস্যজনক কারণে মারা যায়।

মঠবাড়িয়া থানার এসআই শেখ শাহিনুর রহমান বলেন, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় দুইটি পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com