Current Bangladesh Time
Friday April ১৭, ২০২৬ ৯:৪১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন
২৯ April ২০১৪ Tuesday ৯:৫০:৩৬ PM
Print this E-mail this

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক


barisal-engineering-college একনেকে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প অনুমোদনবরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (সংশোধিত) প্রকল্পসহ ৪ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৫৮৯ কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাশ হওয়া ‘বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (সংশোধিত)’ প্রকল্পটি বাস্তবায়নে ব্যায় হবে ৮৮ কোটি টাকা। এ প্রকল্পটি সম্পূর্ণ জিওবি অর্থায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করবে।

পাশ হওয়া অপর প্রকল্প তিনটি হলো— স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইএলপি) ধাপ-১, সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ এবং ইনহেন্সমেন্ট অব ক্যাপাসিটি অব গ্রিড সাবস্টেশনস অ্যান্ড ট্রান্সমিশন লাইন ফর রুরাল ইলেকট্রিফিকেশন।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (সংশোধিত)’ প্রকল্পটি বাস্তবায়িত হলে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিটিতে ৬০ জন করে মোট ১৮০ জন ছাত্র-ছাত্রী প্রযুক্তির ক্ষেত্রে যুগোপযোগী শিক্ষা লাভের সুযোগ পাবে।

উন্নত দেশগুলোতে দক্ষ জনবলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ প্রতিষ্ঠান হতে প্রশিক্ষিত কারিগরি জ্ঞানসম্পন্ন স্নাতক প্রকৌশলীরা উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং এতে দেশে বৈদেশিক মুদ্রা আসবে।

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভয়াবহ হচ্ছে হাম, ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু
বরিশালে লোডশেডিং ঘণ্টায় ঘণ্টায়
বরিশাল নগরের আলোচিত পুকুরে এখন ঘুমায় কুকুর!
বরিশালে আনসার নিয়োগে ঘুস-বাণিজ্য, তোলপাড়!
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com