Current Bangladesh Time
Saturday June ৬, ২০২৬ ৬:৪৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » বরিশালে ভয়াবহ হচ্ছে হাম, ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু
১৬ April ২০২৬ Thursday ৫:০৭:৪১ PM
Print this E-mail this

বরিশালে ভয়াবহ হচ্ছে হাম, ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে আরও ভয়াবহ রূপ ধারণ করছে হাম। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা পৌঁছাল ১৮ জনে; যার মধ্যে শেবাচিমে মৃত্যুবরণ করেছে আটজন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


মৃত্যুবরণ করা ওই শিশু বরিশাল সদর উপজেলার কাশিপুরের বাসিন্দা সোহেলের দেড় মাস বয়সী কন্যা শিশু আয়েশা। গত ১১ এপ্রিল তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। বুধবার (১৫ এপ্র‍িল) দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে শিশুটি।


বুধবার (১৫ এপ্র‍িল) সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন। হাসপাতালের ছাড়পত্র নিয়েছেন ৫২ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ১১৭ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৫৩৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য মতে, বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৫০০ জনের বেশি।


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, টিকা কার্যক্রমে জোর দেয়া হয়েছে। আর এই রোগে আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে সেদিকে কঠোর নজরদারি রয়েছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com