রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বরিশালে জামায়াতের বিক্ষোভ সংবাদ বিজ্ঞপ্তি
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর সেনাবাহিনীর বর্বর নির্যাতন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী।
আজ বুধবার (২৩ নভেম্বর) সকালে মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর নথুল্লাবাদে এ বিক্ষোভ করে তারা।
সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
বিক্ষোভে বক্তারা মিনানমারের এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রিয় ভাবে এর কড়া প্রতিবাদ এবং সীমান্তে অসহায় রোহিঙ্গাদের আশ্রয়সহ তাদের পাশে দাড়ানোর আহবান জানান।
|