Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৯:২৭ PM
Barisal News
Latest News
Home » সংবাদ বিজ্ঞপ্তি » নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার
২৭ November ২০১৬ Sunday ৫:১৬:২৮ PM
Print this E-mail this

নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার
সংবাদ বিজ্ঞপ্তি


নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনারবাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৬’ এর অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক (Maritime Domain Awareness) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে বানৌজা ঈসাখান ঘাঁটিস্থ স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি) অডিটরিয়ামে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কমান্ডার বিএন ফ্লিট কমডোর শেখ আরিফ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে সমুদ্রপথে দেশীয় ও আর্ন্তজাতিক বাণিজ্যের সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষায় চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান, মেরিন ও ফিশারিজ একাডেমির পরিচালক, বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দরের
উপ-ট্রাফিক ব্যবস্থাপক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে বক্তারা বিশাল সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল মেরিটাইম সংস্থাসমূহকে একসাথে কাজ করার আহবান জানান। পাশাপাশি সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা ব্লু ইকনমির উন্নয়নে একটি সমন্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও এর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত বিভিন্ন সংস্থাসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিতে ১৯৯৮ সাল হতে নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়ার অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হচ্ছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com