Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৭:২৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ বিজ্ঞপ্তি » বিজয় দিবসে বরিশালে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনী
১৫ December ২০১৬ Thursday ৯:৩৪:৩৬ PM
Print this E-mail this

বিজয় দিবসে বরিশালে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনী
সংবাদ বিজ্ঞপ্তি


বরিশালে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীমুক্তিযদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটি ৭ম বারের মতো “মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র” প্রদর্শনীর আয়োজন করেছে।

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বিভাগীয় আনসার ও ভিডিপির সহযোগীতায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বিভাগীয় আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে শুক্রবার সকাল পৌনে ৯ টা থেকে দিনব্যাপী এই প্রদর্শনীতে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে ইউনিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বই-পত্র ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানা উপকরণ, চিঠি, ডায়রী, নির্দেশনা সহ বহু দুর্লভ জিনিস প্রদর্শিত হবে।

প্রদর্শনীকে সমৃদ্ধ করতে যদি মুক্তিযুদ্ধের কোন স্মারক থাকে তাহলে প্রদর্শনীতে প্রদানের অনুরোধ করা হয়েছে। স্মারক দ্রষ্টব্য যথাযথভাবে প্রদর্শনী শেষে প্রাপকের হাতে তুলে দেওয়ার নিশ্চয়তা প্রদান করা হল।

 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com