নগরীতে এডো বিজ্ঞান উৎসব নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীতে এডো বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এ উৎসব আয়োজন করা হয়।
এডো সাইন্স ক্লাবের আয়োজনে মেলার উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার অ্যালবার্ট রতন।
উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জোরাগঞ্জ টেক্সাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মহিবুল ইসলাম, ঢাকা গারস্থ অর্থনীতি কলেজের সম্পদ বিভাগের অধ্যাপিকা নারগীস আক্তার জাহান, এডো বিজ্ঞান মেলার সাধারণ সম্পাদক শায়ন শাহরিয়ার।
দিনব্যাপী বিজ্ঞান মেলায় পদার্থ বিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান ও রসায়ন অলিম্পিয়াড বিজ্ঞান বক্তৃতা এবং প্রশ্ন-উত্তর পর্বে শিক্ষার্থীরা অংশ নেয়।
|