Current Bangladesh Time
Wednesday October ২৮, ২০২৬ ১০:০৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ বিজ্ঞপ্তি » মুক্তিযোদ্ধা গাজী শাহ্ জামাল উদ্দিনের মৃত্যু, শোক
২৬ January ২০১৭ Thursday ৪:২৯:০৫ PM
Print this E-mail this

মুক্তিযোদ্ধা গাজী শাহ্ জামাল উদ্দিনের মৃত্যু, শোক
সংবাদ বিজ্ঞপ্তি


বরিশাল সংবাদ মানচিত্রবাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর বরিশাল জেলা প্রতিনিধি ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্য গাজী শাহ্ রিয়াজের পিতা এবং মুক্তিযোদ্ধা গাজী শাহ্ জামাল উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন।

তিনি বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।

বুধবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত ১১ টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক কামরুল আহসানসহ সকল সদস্যবৃন্দ। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে রুহের মাগফিরাত কামনা করছেন।

উল্লেখ্য, আজ বৃহষ্পতিবার (২৬ জানুয়ারী) জোহর বাদ বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ের ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা’র নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এরআগে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল। এসময় বরিশালের রিপোর্টর্স ইউনিটিসহ প্রয়াত মুক্তিযোদ্ধাকে ফুলেল শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও বরিশালের বিভিন্ন সংগঠন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com