বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন আর নেই নিজস্ব প্রতিবেদক
দৈনিক ইওেফাক ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির আর নেই (ইন্ন…..রাজিউন)।
আজ রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুর ১টা ১৫ মিনিটের সময় ঢাকা মহাখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
তিনি দীর্ঘ দিন ধরে দূর্রারোগ্য ফুসফুস ক্যান্সার সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাবুগঞ্জসহ বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
আগামীকাল সোমবার সকালে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে ও পরে চাদঁপাশা নিজ গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |