| সাংবাদিক মনিরুজ্জামানের মৃত্যুতে শোকসভা সংবাদ বিজ্ঞপ্তি
বরিশাল রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক বরিশালের কথার প্রকাশক ও সম্পাদক সিনিয়র সাংবাদিক মীর মনিরুজ্জামান’র মৃত্যুতে তিনদিনের শোক পালনের কর্মসূচির শেষ দিনে শোকসভা ও দুয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভা কক্ষে ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে ও বাপ্পী মজুম্দার এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় মীর মনিরুজ্জামান এর স্মৃতিচারন করেন সাংবাদিক কাজী মকবুল হোসেন, মুরাদ আহম্মেদ, সুশান্ত ঘোষ, স্বúন খন্দকার, শামিম আহম্মেদ, একে আজাদ, এম জুয়েল, শাহীন সুমন, বিপ্লব প্রমুখ।
বরিশাল রিপোর্টার্স ইউনিটি ঘোষিত শোক-কর্মসূচি অনুযায়ী সদস্যদের তিনদিন ব্যাপী কালো-ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, সাংগঠনিক পতাকা অর্ধ-নমিত রাখা ।
| |