Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১২:১১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
২৩ December ২০১১ Friday ৪:২৩:১৯ PM
Print this E-mail this

বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


বরিশাল, ২৩ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় বীথি আক্তার (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ বীথি আক্তার উপজেলার পশ্চিম চর নলূয়া গ্রামের মতিউর রহমান খানের কন্যা। ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।

নিহতের স্বজনরা জানান, পার্শ্ববর্তী বাউফল উপজেলার কাচিপাড়া গ্রামের শামীম খান ৫ মাস পূর্বে বীথিকে জোড়পূর্বক বিয়ে করে। বখাটে প্রকৃতির ছেলে শামীমের সাথে বিয়ে হওয়ায় সে (বীথি) মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সকলের অজান্তে বাড়ীর পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে মানসিকভাবে অসুস্থ বীথি আত্নহত্যা করে বলে দাবী করেন তারা।

অপরদিকে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, নিহতের পরিবার থানায় না জানিয়ে বিনা ময়নাতদন্তে লাশদাফন করতে চেস্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গৃহবধুর লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com