Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১:১৭ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » সংবাদ বিজ্ঞপ্তি » বিশ্ব রেকর্ডধারী বরগুনার রাসেল চান পৃষ্ঠপোষকতা
১৬ April ২০১৮ Monday ১:৫৪:০২ PM
Print this E-mail this

বিশ্ব রেকর্ডধারী বরগুনার রাসেল চান পৃষ্ঠপোষকতা
অনলাইন ডেস্ক


বিশ্ব রেকর্ডধারী বরগুনার রাসেল পৃষ্ঠপোষকতা চান

ছবি: সংগ্রহীত

বরগুনার তরুণ রাসেল সম্প্রতি বাংলা চ্যানেল পাড়ি দিয়ে বিশ্বসেরা সাঁতারুদের পেছনে ফেলে গত ১২ বছরের রেকর্ড ভেঙেছেন।

এর আগে ইংলিশ চ্যানেল বিজয়ী নেদারল্যান্ডসের বিখ্যাত সাঁতারু ভিকি ভ্যানগোল এ বাংলা চ্যানেল পাড়ি দেন তিন ঘণ্টা ৪৭ মিনিটে। এ ছাড়া ইংলিশ চ্যানেল বিজয়ী অপর এক ইন্ডিয়ান সাঁতারু ঋতু কেদিয়া বাংলা চ্যানেল পাড়ি দেন তিন ঘন্টা ৪০ মিনিটে।

সর্বশেষ গত ১৯ মার্চ মাত্র তিন ঘণ্টা আট মিনিট সাত সেকেন্ডে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে গত ১২ বছরের সকল রেকর্ড ভাঙলেন ২২ বছরের যুবক সাইফুল ইসলাম রাসেল।

খোঁজ নিয়ে জানা গেছে, বিখ্যাত আন্ডার ওয়াটার ফটোগ্রাফার ও ডাইভার প্রয়াত হামিদুর রহমানের স্মরণে ২০০৬ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে ফরচুন বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার এ আয়োজন। টেকনাফের শাহপরী দ্বীপের ফিশারিজ জেটি থেকে শুরু হয় এ প্রতিযোগিতা।

১৬.১ কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে তা শেষ হয় সেন্ট মার্টিনস দ্বীপে। দুজন নারীসহ ২৮ জন সাঁতারু অংশ নেন এবারের ফরচুন বাংলা চ্যানেল ২০১৮ প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত টিকে থাকেন মাত্র ১৮ জন। সরোজ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার আয়োজনে ফরচুন বাংলা চ্যানেল ২০১৮ অনুষ্ঠিত হয় চলতি বছর ১৯ মার্চ।

বরগুনার ছেলে রাসেল বরগুনা আলিয়া মাদ্রাসা থেকে ২০১০ সালে এএসএসসি পাশ করেন। তার বাবা একজন দরিদ্র দোকানি। টানাটানির সংসার। এ গলি ও গলি টিউশনি করে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ তার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে অনার্স ফাইনাল দিয়েছেন তিনি। খেয়ে না খেয়ে কেটেছে তাঁর শিক্ষা জীবন। দরিদ্র পরিবার থেকে পাননি এতটুকু সহযোগিতা। তবু থেমে থাকেনি তার জীবন সংগ্রাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট রাসেল। ক্রীড়া জগতের অধিকাংশ অঙ্গনেই রয়েছে তাঁর সমান পদচারণা। সাঁতারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চ্যাম্পিয়ন তিনি।

বরগুনার এই মেধাবী যুবক একসময় বিশ্বসেরা সাঁতারু হয়ে উজ্জ্বল করবেন বাংলাদেশের মুখ- এমনটাই প্রত্যাশা রাসেল ও তার বন্ধুদের। এ জন্য চাই সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহানুভূতি চেয়েছেন তিনি।-কালের কণ্ঠ


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com