Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১২:৫১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বানারীপাড়ায় বিক্ষোভ, সমাবেশ
৭ April ২০১২ Saturday ৬:১৭:২৬ PM
Print this E-mail this

ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বানারীপাড়ায় বিক্ষোভ, সমাবেশ


বানারীপাড়া, ৭ এপ্রিল (এস.এম গোলাম মাহমুদ রিপন/আমাদের বরিশাল ডটকম): বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত আহবায়ক কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ। সমাবেশে দাবি পূরণ না হলে হরতাল ও কলেজ ধর্মঘটের ঘোষনা দেয়া হয়। ৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি স্থাণীয় বাইশারী বাজার সহ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নব গঠিত কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির হাসান সুজন বালী, তানভীর সরদার, অপূর্ব দত্ত ও মাসুম বেপারী, ছাত্রলীগ নেতা রিপন খান, জালিস মাহমুদ মাসুম মুন্সী, প্রিন্স মাহমুদ, বাইশারী সৈয়দ বজলুল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন, শাহিন শেখ,রুবেল, পান্না দত্ত, সোহাগ মাল প্রমূখ। বক্তারা ৬ এপ্রিল শুক্রবার অগঠনতান্ত্রিক উপায়ে গঠিত পকেট কমিটি বাতিল করে গঠনতান্ত্রিকভাবে কমিটি গঠনের দাবি জানায়। তারা  দাবি পূরণ করা না হলে বাইশারী বাজারে অর্ধ দিবস হরতাল ও কলেজে ধর্মঘট পালনের ঘোষনা দেয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল হুদা তালুকদার ও সুমন রায় জানান, ৬ এপ্রিল শুক্রবার গঠিত বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি সম্পর্কে তারা কিছুই জানেন না। তারা বিতর্কিত ওই কমিটি প্রসঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান।


(আমাদের বরিশাল ডটকম/বানারীপাড়া/গোমা/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com