বামনায় বিএনপির মতবিনিময় সভা বামনা প্রতিবেদক
বরগুনার বামনা উপজেলায় বিএনপির তৃনমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশিস্ট আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বামনাস্থ বাসভবনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি কামনা করে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সেই সাথে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালনে সকল কে আহাবান জানানো হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বামনা উপজেলা বিএপির সভাপতি আবুল কালাম আজাদ রানা, সাধারণ সম্পাদক এনায়েত কবির হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল কোরাইশী বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইশা খন্দকার প্রমুখ।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |