Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ২:২৪ PM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ভোলায় মেঘনার ডেঞ্জার জোনে ভবানীপুর-২ লঞ্চ আটক, ২ জনের জেল
৯ April ২০১২ Monday ৭:৩৮:৫০ PM
Print this E-mail this

ভোলায় মেঘনার ডেঞ্জার জোনে ভবানীপুর-২ লঞ্চ আটক, ২ জনের জেল


ভোলা, ৯ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার উত্তাল মেঘনার নিষিদ্ধ ডেঞ্জার জোনে লঞ্চ চালানোর অপরাধে ভবানীপুর-২ নামের একটি লঞ্চ আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ডেঞ্জার জোনে লঞ্চ চালানোয় লঞ্চের দায়িত্বে থাকা মাস্টার ও সুকানীকে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।

থানা পুলিশ জানায়, ৯ এপ্রিল সোমবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নামক লঞ্চঘাটে ভবানীপুর-২ নামক লঞ্চটি আটক ও লঞ্চটির মাস্টার ও সুকানীকে সাজা প্রদান করা হয়। লঞ্চটি বেতুয়া থেকে লক্ষীপুর জেলার আলেকজান্ডার রুটে চলাচল করে।

বি,আই,ডব্লিউ,টি,সি’র ঘোষনা অনুযায়ী, ঝুঁকিপুর্ণ সময়ে অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাত মাস মেঘনা নদীর ডেঞ্জার জোন ঘোষিত এলাকায় সাধারণ লঞ্চ চলাচল করতে পারবে না। কিন্তু ভবানীপুর-২ নামক লঞ্চটি এই নিষেধাজ্ঞা অমান্য করে ডেঞ্জার জোনে চালাচ্ছিলো।

ডেঞ্জার জোনে লঞ্চ চালানোয় ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল হাফিজ পরিচালিত ভ্রাম্যমান আদালত চরফ্যাশন উপজেলার বেতুয়া নামক লঞ্চঘাটে অভিযান চালিয়ে ভবানীপুর-২ লঞ্চটি আটক করে এবং লঞ্চের মাস্টার আব্দুস সালাম রাজুকে ৩ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন জেল এবং লঞ্চের সুকানী মোঃ নাসিরকে ২ মাস জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বরিশাল নিরাপত্তা নৌ-ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগ এর সহকারী পরিচালক মোঃ মাসুদ পারভেজসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com