|
| | | | ভোলায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি, আহত ৪০
ভোলা, ৯ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): বরিশাল-চরকলমী ঘোষেরহাট রুটের এম.এল আলমগীর নামের একটি লঞ্চ লঞ্চ ঝড়ের কবলে পড়ে তীরের দিকে যাওয়ার সময় তলা ফেঁটে ডুবে গেছে। ৯ এপ্রিল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে তেঁতুলিয়া নদীর লালমোহন উপজেলার কাচুয়াখলীর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে প্রায় শতাধিক যাত্রী ছিল বলে যানা গেছে তবে চরের কাছাকাছি থাকা অবস্থা ডুবে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু কিছু যাত্রী জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পরলে এ সময় অন্তত ৪০ জন কমবেশি আহত হয়েছেন।
জানা গেছে, বরিশাল থেকে শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা এম.এল আলমগীর লঞ্চটি ৯ এপ্রিল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে তেঁতুলিয়া নদীর লালমোহন উপজেলার কাচুয়াখলীর চর এলাকায় এসে ঝড়ের কবলে পড়ে। এসময় যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে চালক দ্রুত গতিতে লঞ্চটিকে পাশবর্তী চরের দিকে নিয়ে যান। চরের কাছাকাছি এসে লঞ্চটির তলা ফেটে যায়। এরপর ধীরে ধীরে লঞ্চটি ডুবে যায়। কিছু যাত্রী এসময় জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পরলে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
| |