Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:২৭ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল
৩ May ২০১৮ Thursday ৬:৩১:৫৫ PM
Print this E-mail this

বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল
বামনা প্রতিবেদক


বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে ঝাড়ু মিছিলবরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতি, অফিস কর্মচারী ও রোগীদের সাথে দুরব্যবহার, স্বজন প্রীতি ও স্বাস্থ্য সেবায় অবহেলার প্রতিবাদে ও তাকে অবিলম্বে অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার (৩মে) সকাল ১০টায় ঝাড়ু মিছিল করেছে বামনা উপজেলা সচেতন নাগরিক পরিষদ।

এতে বামনা উপজেলার নারী, পুরুষ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মিছিল শেষে বামনা প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. চৌধূরী কামরুজ্জামান সগির, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফারুক আহম্মেদ আকন, নাগরিক কমিটির আহবায়ক ওবায়দুল কবির আকন্দ দুলাল।

সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভনের বৈরী আচরণেরর কারণে দুজন চিকিৎসক হাসপাতাল ছেড়ে চলে গেছেন। বামনা স্বাস্থ্য কমপ্লেক্স এখন চিকিৎসক শুণ্য। স্বাস্থ্য কর্মকর্তার এহেন আচরণের পরে তাকে যদি অপসারণ না করা হয় তাহলে কঠিন কর্মসূচি দিয়ে তাকে বামনা থেকে বিতারিত করা হবে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com