বামনায় ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা, বিক্ষোভ বামনা প্রতিবেদক
বরগুনার বামনায় গতকাল রবিবার (০৬ মে) সন্ধ্যা ৭ টায় বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিকের ফেসবুক পেইজে বামনা উপজেলা ছাত্রলীগের কমিটি প্রকাশ করার পর ছাত্রলীগের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
নতুন কমিটিতে যাদের নাম রাখা হয়েছে তাদের অনেকেই ছাত্রলীগে নতুন ও বড় পদগুলোতে যাদের রাখা হয়েছে তাদের পরিবার জোট জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগ করেন পদবঞ্চতি নেতারা।
আজ সোমবার (৭মে) সকালে বামনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে অপর একটি কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগনেতারা।
পাল্টা এই কমিটিতে ইয়াসির আরাফাত তালুকদারকে সভাপতি ও মাসুম বিল্লাহ কে সাধারণ সম্পাদক ঘোষণা করে নেতারা।
পরে বামনা উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোলচত্বরে শেষ হয়।
সেখানে পথসভায় বক্তব্য দেন পাল্টা কমিটির সভাপতি ইয়াসির আরাফাত তালুকদার, সিনিয়র সহ-সভাপতি হেমায়েত হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্মসাধারণ সম্পাদক মো. বেল্লাল হোনাইন।
সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুর রহমান লিমন, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন উৎকোচের বিনিময় অযোগ্য ও বিএনপির পরিবারের সন্তানদের ছাত্রলীগের কমিটিতে স্থান দিয়েছেন। বক্তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |