Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা, জামিনে মুক্ত হতেই মারধর
২৫ May ২০১৮ Friday ২:০৮:০৯ PM
Print this E-mail this

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা, জামিনে মুক্ত হতেই মারধর
বামনা প্রতিবেদক


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলায় স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী জামিনে মুক্তি পাওয়ায় আদালত প্রাঙ্গণে স্ত্রী ও কলেজ পড়ুয়া কন্যাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বামী হারুন অর রশিদের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (২৪ মে) দুপুর ১টার দিকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনাটি ঘটেছে।

আদালতে দায়িত্বরত পুলিশ স্ত্রী ও কন্যাকে উদ্ধার করেছে।

জানা যায়, বামনা উপজেলার উত্তর গুদিঘাটা গ্রামের আবদুল লতিফ হাওলাদারের ছেলে মো. হারুন অর রশিদ বাদী হয়ে ওই আদালতে ১০ এপ্রিল স্ত্রী রাহিমার বিরুদ্ধে একটি যৌতুক মামলা করেন।

হারুন মামলায় অভিযোগ করেন, তার স্ত্রী রাহিমা ৫ এপ্রিল তার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেই মামলায় রাহিমা বেগম তার আইনজীবীর মাধ্যমে বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

রাহিমা ও তার কলেজ পড়ুয়া মেয়ে জান্নাতি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে বাসায় রওনা হওয়ার সময় স্বামী হারুন অর রশিদ ক্ষিপ্ত হয়ে স্ত্রী রাহিমাকে কিল-ঘুষি মারেন। মাকে রক্ষা করতে কন্যা জান্নাতি এগিয়ে গেলে তাকেও হারুন অর রশিদ কিলঘুষি মারেন।

এ বিষয়ে হারুনের স্ত্রী রাহিমা বলেন, আমার স্বামী দীর্ঘদিন সৌদি আরব ছিল। দেশে এসে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

অন্যদিকে, হারুন বলেন, আমার স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com