|
| | | | সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গৌরনদীর যুবক নিহত
বরিশাল ডেস্ক :: সৌদি আরবের দাম্মামে ১ মে মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জসিম হাওলাদার (৩৪) নামের গৌরনদী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের আরজ আলী হাওলাদারের ছেলে।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, ১ মে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪ টার দিকে জসিম পিকআপযোগে দোকানের মালামাল নিয়ে যাওয়ার সময় দাম্মামের আবকিকে একটি লড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জসিম মারা যায়। নিহত জসিম চার মাস পূর্বে ছুটি শেষে জসিম বাংলাদেশ থেকে সৌদি আরবে যায়। তার চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
–
(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/মেমা/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
| |