Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৯:০০ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে বাসের ধাক্কায় টেম্পু মালিক নিহত, আহত ২
১২ May ২০১২ Saturday ৫:২৭:০৭ PM
Print this E-mail this

লালমোহনে বাসের ধাক্কায় টেম্পু মালিক নিহত, আহত ২


লালমোহন, ১২ মে (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের ধাক্কায় টেম্পু আরহী মনির (২৮) নামের এক যুবক নিহত ও অপর ২ যুবক আহত হয়েছে। নিহত মনির টেম্পুটির মালিক ছিলেন বলেল জানা গেছে। সে বাড়ি লালমোহন বদপুর ইউনিয়নে। ১২ মে শনিবার সকাল সাড়ে ১০ টায় ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী সংলগ্ন ওসিমদ্দিন হাওলাদার বাড়ির দরজায় এঘটনা ঘটে। এঘটনায় আহত টেম্পু চালক রিয়াজ (২০) ও হেল্পার ইউসুফ (২৫)কে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ভোলা বাস মালিক সমিতির ৫ নম্বর ডাইরেক্ট বাস সকাল সাড়ে ৯টায় চরফ্যাশন থেকে ছেড়ে আসে ভোলার উদ্দেশ্যে। লালমোহন ডাওরী বাজার সংলগ্ন এলাকায় আসলে সামনে থাকা টেম্পুটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি। এতে টেম্পু উল্টে মালিক মনির নিহত এবং চালক ও হেল্পার আহত হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ভোলা মর্গে প্রেরণ করতে চাইলে এলাকার শতাধিক লোকজন থানার সামনে এসে লাশ নিতে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ কঠোর অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।


(আমাদের বরিশাল ডটকম/লালমোহন/জজ/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com