Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:৪৮ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » বামনায় শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু
২১ July ২০১৮ Saturday ৬:১১:৪৩ PM
Print this E-mail this

বামনায় শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু
বামনা প্রতিবেদক


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রওশন আরা বেগমের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা সাবরিনা সারওয়ার আয়শার (৯) অজ্ঞাত কারণে মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বামনা উপজেলা পরিষদের অফিসার্স কোয়াটারে।

নিহত ওই শিশুটি পূর্ব সফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা গোলাম সারওয়ার একজন ঔষধ ব্যবসায়ী। তার বাড়ি বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের কড়ইবাড়িয়া গ্রামে।

এ বিষয়ে নিহত আয়শার মা রওশন আরা জানান, তার স্বামী ব্যবসায়ীক কারণে অন্যত্র অবস্থান করায় মেয়ে আয়শাকে কোয়াটারের বাসায় রেখে তিনি বিকেলে তার ৪ বছরের ছেলে সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী এক বাসায় যায়। এ সময় আয়শা ঘরেই ছিল।

তিনি কিছুক্ষণ পর ফিরে এসে তাকে ডাক দেয়। আয়শা কোনো উত্তর না দেওয়ায় স্থানীয়দের সহায়তায় জানালা ভেঙ্গে তিনি ঘরে প্রবেশ করেন। পরে আয়শার নিথর দেহ মেঝেতে পরে থাকতে দেখে। তিনি সঙ্গে সঙ্গে আয়শাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. শাকিল আহম্মেদ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছে। প্রাথমিক ভাবে শিশুটির মৃত্যুর কারনের কোন আলামত পাওয়া যায়নি।

বামনা থানার ওসি মো. শাহনেওয়াজ জানান, এ ঘটনায় বামনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য শনিবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আয়শার মৃত্যুর কারন জানাযাবে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com