বামনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা অনলাইন ডেস্ক
বরগুনার বামনায় নাশকতা চেষ্টার অভিযোগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীসহ আরো অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে বামনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করে।
মামলার আসামিরা হলেন, বামনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল কোরাইশী বাবু (৪০), যুবদল নেতা দিনার তালুকদার (৫০), ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুমন (৩৫) উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রায়হান নাজির ধলু ( ৩২), ওয়ার্ড বিএনপি সভাপতি ফরিদ আহম্মেদ ( ৪৫) ও রামনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস সিকদার ( ৪০) সহ অজ্ঞাতনামা আরো ৫০ জন।
বামনা থানার অফিসার ইনচার্জ জি এম শাহ নেওয়াজ বলেন, একটি চক্র বড় ধরণের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে বোমা তৈরির মালামালসহ কয়েকটি বোমা ও ককটেল উদ্ধার করে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |