Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৯:৫৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » বামনায় প্রার্থীর বাড়িতে হাতবোমা নিক্ষেপ, আ.লীগ অফিসে অগ্নিসংযোগ
২৮ March ২০১৯ Thursday ১:৩১:০৯ PM
Print this E-mail this

বামনায় প্রার্থীর বাড়িতে হাতবোমা নিক্ষেপ, আ.লীগ অফিসে অগ্নিসংযোগ


বামনায় প্রার্থীর বাড়িতে হাতবোমা নিক্ষেপ, আ.লীগ অফিসে অগ্নিসংযোগ

বামনা প্রতিনিধি . বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পথসভা ও স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে পৃথক বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নৌকা প্রতীকের পথসভার চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর পরই বামনা শহরে উপজেলা আ.লীগ অফিসে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।

নৌকা প্রতীকের পথসভায় আহতরা হলেন, মো. রিয়াজ (৩০), মো. হানিফ (৫৫), মো. রশিদ আকন (৫৫) ও গনেশ চন্দ্র দাশ (৫৬)। আহতদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রিয়াজ ও হানিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বামনায় প্রার্থীর বাড়িতে হাতবোমা নিক্ষেপ, আ.লীগ অফিসে অগ্নিসংযোগ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বামনা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বামনার বুকাবুনিয়া ইউনিয়নের তেলিভারানী বাজারে বুধবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী সাইতুল ইসলাম লিটু মৃধার নির্বাচনী পথসভাকে লক্ষ্য করে পরপর তিনটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পথসভায় উপস্থিত চারজন গুরুতর আহত হন।
অপরদিকে প্রায় একই সময়ে বামনা উপজেলা পরিষদ নির্বাচনে অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুর্তাযা আহসান মামুনের বাসভবন লক্ষ্য করে একাধিক বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পৃথক দুটি বোমা হামলার ঘটনা পর রাত সাড়ে ১০টার দিকে বামনা উপজেলা শহরে আ.লীগ অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এসব ঘটনাকে কেন্দ্র করে বামনা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তার জন্য সকল প্রকার মিছিল-মিটিং ও পথসভা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে বামনা থানার ওসি এস এম মাসুদুজ্জামান বলেন, গুরুতর আহত দুজনকে বরিশাল পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি জানিয়ে তিনি আরো বলেন, প্রকৃত ঘটনা যথাযথ তদন্ত করে দোষীদের গ্রেফতারে সচেষ্ট রয়েছে পুলিশ।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com