Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ১০:৪৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় ছাত্র-ছাত্রীদের মার্কশীট আটকিয়ে ভর্তির চেষ্টা
১৯ June ২০১২ Tuesday ৬:৫০:১৭ PM
Print this E-mail this

বামনায় ছাত্র-ছাত্রীদের মার্কশীট আটকিয়ে ভর্তির চেষ্টা


বরগুনা, ১৯ জুন (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনা জেলার বামনা উপজেলার সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি কলেজ শাখায় শিক্ষার্থী ভর্তির অনুমতি লাভ করায় উক্ত প্রতিষ্ঠান থেকে ২০১২ সালে  এস.এস.সি. ও এস.এস.সি (ভোকঃ) পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মূল মার্কশীট আটকিয়ে উক্ত প্রতিষ্ঠানে ভর্তিতে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় হতে উত্তীর্ণ ছাত্রী মাহমুদা আকতার মেরিনার বাবা মোস্তফা গাজী জানান, তার মেয়ের ভর্তির জন্য সারওয়ারজান বিদ্যালয় হতে প্রশংসাপত্র গ্রহণ করে ভর্তির জন্য স্থানীয় কলেজে আবেদন করেন। সম্প্রতি ভর্তির জন্য প্রয়োজনীয় মূল মার্কশীট আনতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ মার্কশীট দিতে অস্বীকার করে উক্ত প্রতিষ্ঠানে ভর্তির জন্য বলে।

অপর এক উত্তীর্ণ ছাত্র রানার বাবা অপসরপ্রাপ্ত সার্জেন্ট হাবিবুল হক জানান, তার ছেলের মার্কশীট আনতে বিদ্যালয়ে গেলে না দিয়ে তাদের বিদ্যালয়ে ভর্তির হওয়ার জন্য বলেন। রানার বাবা আরও জানান, আমার ছেলে আমি ভাল কলেজে ভর্তি করাতে চাই। তিনি আরো জানান, আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে আবেদন জানিয়েছি।

জানা গেছে, বামনা’র সারওয়াজারজান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় গত ২৮/০৫/২০১২ খ্রিঃ তারিখ কলেজ শাখায় ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতি পেয়েছে। তার পূর্বেই ঐ বিদ্যালয় হতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীবৃন্দ বিদ্যালয় প্রদত্ত প্রশংসাপত্র ও ইন্টারনেট থেকে সংগৃহিত মার্কশীট কপি দিয়ে বোর্ডের বিধান অনুযায়ী ভর্তির জন্য বিভিন্ন কলেজে আবেদন করেছে এবং ভর্তির জন্য মনোনীত হয়েছে। বর্তমানে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্র-ছাত্রী অভিভাবকদের সাথে প্রতিনিয়তই এনিয়ে দেনদরবার চলছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের ফরাজী আমাদের বরিশাল ডটকমকে বলেন, আমরা কারও কাগজপত্র আটকিয়ে রাখতে চাই না। তবে ভর্তির জন্য অভিভাবকদের ম্যানেজ করার চেষ্টা করছি।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com