অক্টোবর থেকে বরিশালের ৩ উপজেলার স্কুলে রান্না করা খাবার
অনলাইন ডেস্ক ::: বেসরকারিভাবে দেশের তিনটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে রান্না করা খাবার বিতরণ (মিড-ডে মিল) কর্মসূচির সফল বাস্তবায়নের পর সরকারিভাবে বরিশাল বিভাগের ৩টি সহ ১৬টি উপজেলায় এই কর্মসূচি চালু করা হচ্ছে।
সরকারের স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন খান বলেন, ‘১ অক্টোবর থেকে স্কুলে রান্না করা খাবার বিতরণের পাইলট কর্মসূচি চালু করা হবে। আর ২০২০ সাল থেকে নতুন প্রকল্প আসছে। নীতিমালা তৈরি হলে পর্যায়ক্রমে সারাদেশেই এই কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।’
খাবারের মেন্যু প্রত্যেক শিক্ষার্থীর জন্য উচ্চপুষ্টি সম্পন্ন ৯০ গ্রাম চাল, ডাল ২৫ গ্রাম, উচ্চ পুষ্টি সম্পন্ন তেল ১২ গ্রাম, আলু ১৫ গ্রাম, সবজি ২০ গ্রাম, হলুদ এক গ্রাম, লবণ ৩ গ্রাম ও পরিমাণ মতো মসলা দিয়ে স্কুলের রান্নাঘরে তৈরি হয় খিচুড়ি। এতে বিভিন্ন রকমের সবজি ব্যবহার করা হয়। সপ্তাহের চার দিন শুধু খিচুড়ি দেওয়া হয়। আর একদিন খিচুড়ির সঙ্গে ডিম দেওয়া হয়।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেওয়া উচ্চপুষ্টি সম্পন্ন বিস্কুট। বেলা ১১টা ৪০ মিনিটে প্রথম শিফটের এবং দেড়টায় দেওয়া হয় দ্বিতীয় শিফটের খাবার। শিশুরা বাড়ি থেকে টিফিন বক্স সঙ্গে করে নিয়ে আসে।
সরকারি কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার দেওয়া হবে— পিরোজপুরের মঠবাড়িয়া ও কাউখালী, বরগুনার বামনা উপজেলায়।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |