Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৮:২৬ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » প্রেমের কারণে কিশোরীকে শিকলে বেঁধে নির্যাতন
১ August ২০১৯ Thursday ৬:৩৯:০৫ PM
Print this E-mail this

প্রেমের কারণে কিশোরীকে শিকলে বেঁধে নির্যাতন


বামনায় প্রেমের কারণে কিশোরীকে শিকল বেঁধে নির্যাতন

বামনা প্রতিনিধি. হাফছা আক্তার নামে সতেরো বছরের এক কিশোরীকে গত তিন দিন ধরে গরু বাঁধার শিকল দিয়ে পা বেধে রেখে অমানুষিক নির্যাতন চালিয়েছে তার নানী, খালা ও মামাসহ অন্যান্য আত্মীয়রা।

ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিন ভাইজোড়া গ্রামে। নির্যাতনের শিকার ওই কিশোরী পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের আবুল হোসেন এর মেয়ে।

গত বুধবার (৩১ জুলাই) বিকালে স্থানীয় সংবাদ কর্মীরা খবর পেয়ে ঘটনান্থলে উপস্থিত হলে পরিবারের লোকজন তাকে শিকল মুক্ত করে।

নির্যাতনের শিকার ওই কিশোরী জানায়, স্থানীয় এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। এটা পরিবারের লোকজন মানতে রাজি নয়। গত রবিবার ওই ছেলের সাথে ঘর ছেড়ে পালানোর চেষ্টা করে সে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান তাদের বিয়ে পড়ানোর আশ্বাস দিলে সে পালানোর সিদ্ধান্ত বাতিল করে। মেয়েটির মা ও বাবা এলাকায় না থাকায় তিনি ওই কিশোরীকে দক্ষিন ভাইজোড়া গ্রামের তাঁর নানী হসিনা বেগম ও খালা হনুফা বেগমের জিম্মায় দেন। কিন্তু যাদের জিম্মায় ওই কিশোরীকে রাখা হয়েছে তারা গত রবিবার থেকে গত বুধবার এই তিনদিন পর্যন্ত গরু বাঁধার শিকল দিয়ে বেঁধে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তার পায়ের শিকল খুলে দেওয়া হয়।

ওই কিশোরীর মা নুর জাহান বেগম বলেন, আমার মেয়ে এখনো অবুজ। ও যে ছেলেটিকে পছন্দ করেছে ওই ছেলেটি মাদক মামলার আসামী। ছেলেটির পূর্বে একটি বিয়েও করেছে। তাই ওর সাথে আমার মেয়েকে কিছুতেই বিয়ে দিবো না। তাতে যদি ওকে কেটে ভাষিয়ে দিতে হয় তাই দিবো।

এ বিষয়ে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। সে এক মাদক মামলার আসামীর সাথে ঘর ছেড়ে পালাতে চেয়েছিলো। আমি তাকে উদ্ধার করে তার নানী ও খালার জিম্মায় দেই। তারা শিকল দিয়ে বেঁধে রেখে অন্যায় করেছে। এটা করা তাদের ঠিক হয়নি।

বামনা থানার ওসি এসএম মাসুদ্দুজ্জামান বলেন, বিষয়টি এখন পর্যন্ত আমাকে কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com