Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:২৬ AM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » পদার্থ বিজ্ঞানেও নোবেল জয় ৩ বিজ্ঞানীর
৬ October ২০২০ Tuesday ৫:৫১:৪২ PM
Print this E-mail this

পদার্থ বিজ্ঞানেও নোবেল জয় ৩ বিজ্ঞানীর


অনলাইন নিউজ ডেস্কঃ

এ বছরও পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, রজার পেনরোজ, রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রে গেজ; এরমধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুইজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যদ্বাণী বলিষ্ঠকরণে ব্যাকহোল অবিষ্কারের জন্য রজার পেনরোজকে নোবেল অর্ধেক দেওয়া হয়েছে। এবং আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রে গেজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেকের অর্ধেক করে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেসে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। এর আগে সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে তিনজনের পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি।

‘হেপাটাইটিস সি ভাইরাসের গুরুত্বপূর্ণ তথ্য আবিস্কারে জন্য’ হার্ভি জে অল্টার, মাইকেল হোগটন ও চার্লস এম রাইসকে যৌথভাবে চিকিৎসায় নোবেল দেওয়া হয়। আমেরিকান হার্ভি অল্টার একা পুরস্কারের অর্ধেক এবং অধ্যাপক চার্লস রাইস ও ব্রিটিশ বিজ্ঞানী হোগটন দুইজনে মিলে পাবেন বাকি অর্ধেক।

বুধবার (০৭ অক্টোবর) রসায়ন বিজ্ঞানে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

এর আগে জুলাইয়ের শেষের দিকে নোবেল ফাউন্ডেশন জানিয়েছিল, করোনা ভাইরাসের কারণে এবার ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

গতবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল জয় করেছিলেন জেমস পিবলস, মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ। এরমধ্যে জেমস পিবলস পেয়েছিলেন পুরস্কারটির অর্ধেক। আর বাকি অর্ধেক পেয়েছিলেন মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ; অর্থাৎ চার ভাগের এক ভাগ করে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com