বরিশালের ৬টি জেলার এমিতখানায় খাবার বিতরণ করেছে রবি
৫ কোটি গ্রাহক অর্জনের সাফল্য উদযাপন
বাণিজ্যিক প্রতিবেদকঃ
পাঁচ কোটি গ্রাহকের অনন্য মাইলফলক অর্জন উপলক্ষ্যে দেশজুড়ে ৫৫টি জেলার বিভিন্ন এতিমখানায় ৭ হাজার ৫৩৩ জন এতিমের মধ্যে খাবার বিতরণ করছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। মহতী এ উদ্যোগের অংশ হিসেবে ১৭ অক্টোবর বরিশাল বিভাগের ৬টি জেলার এমিতখানায় খাবার বিতরণ করেছে অপারেটরটি।
বরিশাল জেলার চাঁদমারী এশাকিয়া মুহাম্মদিয়া কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, বরগুনার ইসলামী শিশুসদন, ভোলার ইসলামিয়া মারফুজা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্ট কমপ্লেক্স, ঝালকাঠির সেতারা বেগম হাফেজি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডি, পিরোজপুরের আশরাফুল উলুম মাদ্রাসা এবং পটুয়াখালীর আলিপুর রশিদিয়া সদনে খাবার বিতরণ করা হয়েছে।
এতিমখানায় খাবার তিবরণ ছাড়াও সকল গ্রাহদের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিদিন ৫ কোটি এমবি ডেটা বোনাস প্রদান করছে অপারেটরটি। ডেটা বোনাস উপভোগ করতে রবি ও এয়ারটেল গ্রাহকদের নির্দিষ্ট জনপ্রিয় ডেটা প্যাক কিনতে হবে। একই সাথে রবি-এয়ারটেল গ্রাহকেরা ১ পয়সা/সেকেন্ড-এর সব ভয়েস কল অফারের সাথে ৫ দিন অতিরিক্ত মেয়াদ উপভোগ করতে পারবেন।
রবি ও এয়ারটেলের গ্রাহকেরা রবি-টেন মিনিট স্কুলের মোবাইল অ্যাপ স্মার্টফোনে ইনস্টল অথবা প্রথমবার লগইন করে ২০০ এমবি বিনামূল্যে ডেটা উপহার পাবেন। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ অফারগুলো এক মাস চালু থাকবে।
দেশের প্রথম অপারেটর হিসেবে ৩.৫জি সেবা চালু, একমাত্র অপারেটর হিসেবে চালুর একদিনের মধ্যে সারা দেশে ৬৪টি জেলায় একযোগে ৪.৫জি সেবা চালু, দেশের প্রথম অপারেটর হিসেবে ভোল্টি সেবা এবং নিজেদের নেটওয়ার্কে প্রথম ৫-জির পরীক্ষা চালিয়েছে রবি। এ সব অনন্য সাফল্যই রবিকে দেশের সবচেয়ে কাক্সিক্ষত টেলিকম ব্র্যান্ডে পরিণত করেছে। এমএনপির মাধ্যমে প্রতি ৭ জন গ্রাহকের মধ্যে ৫ জনের রবি নেটওয়ার্কে যোগদানই তার প্রমাণ। নেটওয়ার্ক সম্প্রসারণে অব্যাহতভাবে বিনিয়োগ করেছে এবং দেশের সবচেয়ে বিস্তৃত ৪.৫জি নেটওয়ার্ক গড়ে তুলেছে রবি।
|