Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:০৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » স্বাস্থ্য » বরিশালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম
৮ June ২০২২ Wednesday ৫:১০:৫২ PM
Print this E-mail this

বরিশালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম


নগর প্রতিবেদকঃ

ব‌রিশা‌লের এক‌টি বেসরকা‌রি হাসপাতা‌লে তিন কন্যাসন্তান প্রসব ক‌রে‌ছেন হা‌জেরা খাতুন (২১) নামে এক নারী। তিনি বরগুনা সদ‌রের বদরখালী ইউনিয়‌নের কুমড়াখালী গ্রা‌মের ফরাজী বা‌ড়ির বা‌সিন্দা।

মঙ্গলবার (৭ জুন) রাত ৯টায় বরিশাল নগরের ইসলামী ব্যাংক হাসপাতা‌লে এ ঘটনা ঘটে।  

ত‌বে নবজাতক‌দের ওজন কম হওয়ায় রাত সা‌ড়ে ৯টার দি‌কে তা‌দের ব‌রিশাল শের ই বাংলা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের শিশু ওয়া‌র্ডের স্ক্যাীনু বিভা‌গে ভ‌র্তি করা হয়।

হা‌জেরা আক্তার কুমড়াখালী গ্রা‌মের ফরাজী বা‌ড়ির বা‌সিন্দা সৌ‌দি প্রবাসী ইলিয়াস ফরাজীর স্ত্রী।

তার স্বজন জা‌হিদুল ইসলাম মে‌হেদী ব‌লেন, সোমবার (৬ জুন) সকা‌লে আমার চাচী হা‌জেরা আক্তার‌কে ব‌রিশাল শের ই বাংলা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রি। মঙ্গলবার এখান থেকে নিয়ে ভ‌র্তি ক‌রি ইসলামী ব্যাংক হাসপাতা‌লে। রাত ৮টায় অপা‌রেশন থি‌য়েটা‌রে সিজা‌রের জন্য নেওয়া হয়। রাত ৯টার দি‌কে একসঙ্গে  তিন সন্তান প্রসব ক‌রেন চাচী।  

মেহেদী জানান, নবজাতক‌দের ওজন কম হওয়ায়  রাত সা‌ড়ে ৯টার দি‌কে ফের ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। চি‌কিৎসক জা‌নি‌য়েছেন ৮ মা‌সে বাচ্চা ডে‌লিভা‌রি হওয়ায় ওজন কম। এক নবজাতক বে‌শি অসুস্থ, বা‌কি দু্জন সুস্থ র‌য়ে‌ছে। নবজাতকদের মাও সুস্থ র‌য়ে‌ছেন।

ব‌রিশাল শের ই বাংলা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের শিশু বিভা‌গের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মু‌জিব ব‌লেন, তিন নবজাতকের ওজন যথাক্রমে ১ কেজি ১০০ গ্রাম, ১ কে‌জি ১৭৫ গ্রাম ও ১ কেজি ৩১০ গ্রাম। এদের ম‌ধ্যে যার ওজন সব‌থে‌কে কম তার অবস্থা একটু খারাপ। অন্য দুই শিশু সুস্থ র‌য়ে‌ছে। তাছাড়া নবজাতক‌দের মা ইসলা‌মী ব্যাংক হাসপাতা‌লে ভ‌র্তি, তিনি সুস্থ আছেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com