বরগুনায়-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী ও বরগুনা-২ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এর মধ্যে বরগুনা-১ আসনে সমর্থনকারী হিসেবে মৃত ভোটারের স্বাক্ষর থাকায় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান এবং ৩ জন সমর্থনকারী তাদের স্বাক্ষর অস্বীকার করায় নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বরগুনা-২ আসনে সমর্থনকারী হিসেবে ৮ জন তাদের স্বাক্ষর অস্বীকার করায় স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, কংগ্রেসের মনোনয়ন না থাকায় আবদুর রাজ্জাক এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খেলাপি থাকায় জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে মিজানুর রহমান আগামীকালের মধ্যে তার পক্ষে বাংলাদেশ ব্যাংকের কাগজ জমা দিতে পারলে প্রার্থীতা বৈধ বলে বিবেচিত হবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)