Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ২:৪৮ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় ডৌয়াতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকসহ ৪ শিক্ষার্থী অসুস্থ
৩০ April ২০২৪ Tuesday ৫:০১:০০ PM
Print this E-mail this

বামনায় ডৌয়াতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকসহ ৪ শিক্ষার্থী অসুস্থ


বামনা (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বামনা উপজেলা উপজেলায় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপকসহ ৪ শিক্ষার্থী তীব্র গরমে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নের আওতায় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম। তিনি বলেন- প্রতিদিনের ন্যায় কলেজের রাষ্ট্র-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন কলেজের আসার পরে শ্রেণী কক্ষে পাঠদান শেষে শিক্ষক মিলনায়তনে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে পাঠানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম বলেন, সহকারী অধ্যাপকসহ “একাদশ’ শ্রেণির ৩ ও দ্বাদশ শ্রেনীর ১ শিক্ষার্থী তীব্র গরমে কয়েক বার বমি করে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে আমরা স্ব-স্ব শিক্ষার্থীর অভিভাবকদের খবর দিয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়েছি। এখন সবাই কিছুটা সুস্থ।”

তিনি আরো জানান, এ ঘটনার সাথে সাথে বামনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অবহিত করেছি।

এ ব্যাপারে অভিভাবক মোঃ দুলাল হাওলাদার জানান, আমার মেয়ে সুমাইয়া আক্তার (১৯) একাদশ শ্রেণীতে অধ্যয়নরত, নাতী মোঃ নাঈম (২০) দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছে। এই তীব্র গরমে কলেজে পায়ে হেঁটে এসে ক্লাশ করে, শ্রেনী কক্ষে ভাল কোন ফ্যান নাই ও বিদ্যুৎ প্রায় সময়ই থাকে না এতে আমার ছেলে কি? অন্যান্য শিক্ষাথীরা শ্রেণী কক্ষে পাঠদান গ্রহণ করতে দারুন দুর্ভোগের স্বীকার হচ্ছে।

তিনি আরও জানান- উর্ধ্বতন কর্তৃপক্ষের উচিৎ শ্রেণী কক্ষে সুপেয় পানি/ স্লালাইন, পর্যাপ্ত ফ্যান ও বিদুৎ নিশ্চিত করা এবং তা না হলে শিক্ষা প্রতিষ্ঠান গরমে সাময়িক বন্ধ করা উচিৎ। আমরা আমাদের অবুঝ সন্তানদের জেনে বুঝে তীব্র গরমে হিটস্টোক-এ পতিত হতে দিব না-এর প্রতিকার চাই।

বামনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন বলেন, ‘তীব্র গরমে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ ৪ শিক্ষার্থী অসুস্থতার কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

বামনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, ‘তীব্র গরমে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকসহ ৪ শিক্ষার্থী অসুস্থতার কথা শুনেছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com