Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৭:৫৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » পরীক্ষার ফল বাতিলের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ 
২২ October ২০২৪ Tuesday ৮:০৪:১০ PM
Print this E-mail this

পরীক্ষার ফল বাতিলের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ 


নগর প্রতিনিধি:

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল বাতিলের দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। 

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায়  শিক্ষা বোর্ডের ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ বিক্ষোভ মিছিল করেন। 

এ সময় তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসির বৈষম্যহীন রেজাল্ট দাবি করে নানা স্লোগান দিতে থাকে। 

এর আগে নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শিক্ষার্থীরা বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে মূল ভবনের প্রধান ফটকের সামনে যান। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে ফিরে যান। 

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এইচএসসির বাতিল ছয়টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে, তাতে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান ও এ প্রতিবাদ কর্মসূচি।

অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল করে নতুন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। 

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ কুমার গাইন জানান, একদল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। তারা তাদের দাবি জানিয়েছেন, আমরা শুনেছি।  

বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং তারা যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com