Current Bangladesh Time
Monday October ১৯, ২০২৬ ৪:০৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনায় ২০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
২০ May ২০২৫ Tuesday ৩:১৪:২৬ PM
Print this E-mail this

বামনায় ২০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২


বামনা (বরগুনা) প্রতিনিধি: 

বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখারী গ্রাম হতে ২০০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। গ্রেফতারকৃতদ্বয় হলো বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের খোকনের স্ত্রী হেনারা বেগম (৩৮) এবং চট্টগ্রাম জেলাধীন চকরিয়া উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের পুত্র ওচমান গণি (২৯) ।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে সোনাখালী গ্রামের দিঘীর পাড় হতে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ওচমান গণি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসে খোকন ও খোকনের স্ত্রী হেনারা বেগমের মাধ্যমে বিক্রয় করে।

ইতোপূর্বে খোকন ইয়াবাসহ বহুবার গ্রেফতার হয়ে জেলহাজত বাস করে মুক্তি পেয়ে পুনরায় ইয়াবা বিক্রয়ের কাজে জড়িত হয়। বামনা থানা অফিসার ইন-চার্জ মোঃ হারুন অর-রশীদ হাওলাদার জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
বরিশালে জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com