Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ২:০০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩
১ September ২০২৫ Monday ৫:৫৬:২৬ PM
Print this E-mail this

রাজাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুরের জীবনদাশকাঠি গ্রামে পৈত্রিক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশে নির্ধারিত জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জীবন্দাসকাঠি গ্রামের মিজানুর রহমান মন্টু তার পৈত্রিক জমির অংশে সীমানা বেড়া দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে বাধা প্রদান করেন। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে রামদা দিয়ে মন্টুর মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে আবারো কোপ মারলে তার হাতের আঙুল কেটে যায়।

এসময় সালমা আক্তার ও রুমা বেগম এগিয়ে আসলে তাদেরও লাঠিসোটা ও ঘুষি মেরে আহত করে বিবাদীরা। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান মন্টুকে ভর্তি করে নেন এবং অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় আহতের স্ত্রী সালমা আক্তার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com