বরগুনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকার মীরপুর-১ এর শাহ আলী মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম মো. ছলেমান (৪৮)। তিনি বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের ছাদেম আলী মীরের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব-৮ এর অন্তর্ভুক্ত পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেফতাকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার তালতলী থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল