Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১০:৩৫ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলের কালাইয়া বাণিজ্যিক বন্দরে আগুন
২৬ September ২০২৫ Friday ১০:০৭:২১ PM
Print this E-mail this

বাউফলের কালাইয়া বাণিজ্যিক বন্দরে আগুন


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে এনায়েত হোসেন নামে একজনের মুদি ও মনোহরির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং সাহাবুদ্দিন সাবুর নামে আরেকজনের হার্ডওয়্যার দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে এনায়েত হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন বলেন, লন্ড্রি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কারণ মুদি দোকানের পাশাপাশি সেখানে চা বিক্রি ও লন্ড্রির ব্যবসাও চলতো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com