Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১০:৩১ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফল থানার ওসির বিরুদ্ধে সাবেক পুলিশ সদস্যকে লাঞ্চিত করার অভিযোগ
২৯ September ২০২৫ Monday ১২:২২:৫৬ PM
Print this E-mail this

বাউফল থানার ওসির বিরুদ্ধে সাবেক পুলিশ সদস্যকে লাঞ্চিত করার অভিযোগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীতে সাবেক এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে থানার বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকারের বিরুদ্ধে। ভুক্তভোগী সাবেক পুলিশ সদস্য মো. আব্দুল মালেক আকন এ অভিযোগ করেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে অঝোরে কেঁদে মালেক আকন জানান, তিনি বৈধভাবে ক্রয় করা নিজের জমি ও ওয়াকফকৃত মসজিদের জায়গা দখল ও প্রাণনাশের হুমকি বিষয়ে অভিযুক্ত রিপন সিকদারকে নিয়ে অভিযোগ করতে সম্প্রতি বাউফল থানায় যান। তবে অভিযোগ গ্রহণের বদলে থানার ওসি তাকে অপমান করে লাঞ্ছিত করেন এবং খালি হাতে বাড়ি পাঠিয়ে দেন—ওই অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা জানান, রিপন সিকদার নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বহিরাগত লোক রেখে মালেক আকনের জমি ও মসজিদের ওয়াকফকৃত জায়গা জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ বিষয়ে মালেক আকন দুইটি মামলা দায়ের করলে কয়েক বছর বিচারকার্য শেষে আদালত তার পক্ষেই রায় দেন। আদালতের রায় উপেক্ষা করে গত ২৬ সেপ্টেম্বর রিপন সিকদার, সুজন, আলমসহ প্রায় ৫০–৬০ জন ব্যক্তি মালেক আকনের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে। বিষয়টি নিয়ে থানায় গেলে তিনি অভিযোগ গ্রহণ না করে অপমানিত হয়েছেন বলে মালেক আকন দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত রিপন সিকদারের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, ‘আপনি যাচাই-বাছাই করে রিপোর্ট করুন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com