Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৮:৫২ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে জেলেদের মধ্যে মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ
১০ October ২০২৫ Friday ১:১৭:০২ PM
Print this E-mail this

বাউফলে জেলেদের মধ্যে মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তার চাল বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের জন্য কাছিপাড়া ইউনিয়নের ১৭৭ জন নিবন্ধিত জেলেকে জনপ্রতি ২৫ কেজি করে মোট ৪ হাজার ৪২৫ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী এই চাল বিনা মূল্যে বিতরণের কথা।

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান (হিরন), প্যানেল চেয়ারম্যান মো. সুমনসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে জেলেদের কাছ থেকে টাকা আদায় ও পরিমাণে কম চাল বিতরণের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জেলেরা।

অভিযোগে বলা হয়েছে, পরিষদ কর্মকর্তারা পরিবহন খরচ বাবদ প্রত্যেক জেলের কাছ থেকে ৫০ টাকা আদায় করেছেন। এতে প্রায় ৮ হাজার ৮৫০ টাকা আদায় করা হয়।

এ ছাড়া নিয়মানুযায়ী ২৫ কেজি চাল দেওয়ার কথা থাকলেও প্রত্যেক জেলেকে ২০ কেজি চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় জেলে সোহেল বলেন, ‘আমরা চাল আনতে গেলে সচিব (প্রশাসনিক কর্মকর্তা) আমাদের দাঁড় করিয়ে রাখেন। পরে ৫০ টাকা দিলে চাল দেন।’ আরেক জেলে সাইফুল বলেন, ‘আমি ৫০ টাকা দিয়েছি, কিন্তু ২০ কেজি চাল পেয়েছি। অন্য ইউনিয়নে সবাই ২৫ কেজি করে পেয়েছে।’

ক্ষতিগ্রস্ত জেলেদের দাবি, আত্মসাৎ করা অতিরিক্ত চাল ও টাকা দ্রুত তাঁদের ফেরত দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে কাছিপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান হিরন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা ১৭৭ জনকে চাল দিয়েছি। কোনো অনিয়ম হয়নি।’ টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। প্যানেল চেয়ারম্যান মো. সুমনও একইভাবে অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনা প্রসঙ্গে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, অসহায় জেলেদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com