Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ২:০৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, বরিশালে আরও ২ জনের মৃত্যু
২২ November ২০২৫ Saturday ৫:২৬:১০ PM
Print this E-mail this

বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, বরিশালে আরও ২ জনের মৃত্যু


বিশেষ প্রতিনিধি:

বরিশালে ডেঙ্গুর চোখ রাঙানি কমছেই না। গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরও দুজন প্রাণ হারিয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।


মৃতরা হলেন: ভোলা সদরের বাপ্তা গ্রামের জুয়েলের দেড় বছরের শিশু সাবিদ ও  বরগুনার আমতলীর সোনাখালী গ্রামের আর্শেদ আলীর ছেলে আবু বকর (৫০)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪০১ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩১৫ জন।

চলতি বছর মোট মৃত্যু হয়েছে ৪৭ জনের; যার মধ্যে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে মারা গেছেন ২৮ জন।


এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশা নিয়ন্ত্রণে উদ্যোগের পাশাপাশি জটিলতা ও প্রাণহানি এড়াতে লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এ ছাড়াও নিজ স্থান থেকে সবাইকে সর্তক হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
৩০ হাজার টাকা বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, ৩ বেলা খাবারসহ নানা সুবিধা
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com