Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১২:১৯ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » শখের মাশরুম চাষ থেকে বাণিজ্যিক সাফল্য বাউফলের মিলনের
২৫ November ২০২৫ Tuesday ৫:০০:৪২ PM
Print this E-mail this

শখের মাশরুম চাষ থেকে বাণিজ্যিক সাফল্য বাউফলের মিলনের


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলার কৃষিনির্ভর জনপদে ধান, পাট ও শাকসবজি চাষ করেন কৃষকেরা। এখানকার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে মাশরুম চাষ। উপজেলার কারখানা পাড়ের বাজার এলাকায় গড়ে উঠেছে ‘মিলন মাশরুম পল্লী’। এটি স্থানীয় কৃষকদের ভাগ্য বদলাতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। 

স্থানীয় তরুণ মিলন হাওলাদার কয়েক বছর আগে শখের বসে অল্প পরিসরে মাশরুম চাষ শুরু করেন। ধীরে ধীরে সেই শখের কাজ বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছে তাঁকে। নিজের নামের সঙ্গে মিলিয়ে মিলন মাশরুম পল্লী নামে একটি মাসরুমের খামার গড়ে তুলেছেন তিনি। এখান থেকে প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাশরুম, যা সরবরাহ করা হচ্ছে স্থানীয় বাজার ছাড়াও জেলা শহর ও রাজধানীর পাইকারি বাজারে।

মিলনের মাশরুমের খামারে কয়েকজন স্থানীয় নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে। তাঁরা নিয়মিত মাশরুমের পরিচর্যা, সংগ্রহ, শুকানো ও প্যাকেটজাতকরণের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এতে গ্রামের বেশ কিছু পরিবার আর্থিকভাবে উপকৃত হচ্ছে।

বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, তুলনামূলক কম খরচে এবং অল্প জায়গায় মাশরুম চাষ করা সম্ভব হওয়ায় এটি কৃষিতে নতুন ধারা তৈরি করছে। তরুণ প্রজন্মের অনেকেই এখন এই খাতে আগ্রহী হয়ে উঠছেন। 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের ডিন প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, মাশরুম একটি স্বাস্থ্যসম্মত খাদ্য উপাদান। এতে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান প্রচুর পরিমাণে রয়েছে, যা মানবদেহের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। সচেতন ভোক্তাদের কারণে বাজারে মাশরুমের চাহিদাও দিন দিন বাড়ছে। 

মাশরুম চাষে সাফল্য দেখে এলাকার অনেক তরুণ মিলন মাশরুম পল্লী খামারটি পরিদর্শনে আসছেন। তাঁরা এখান থেকে চাষাবাদের কৌশল শিখে নিজেদের এলাকায় মাশরুমের খামার করার পরিকল্পনা করছেন। এতে বাউফলের কৃষিতে বৈচিত্র্য তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে জেলার সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। 

খামারের মালিকসহ স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, সরকারিভাবে প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ ও বিপণন সহায়তা পাওয়া গেলে এই খাত আরও বিস্তৃত হবে। এতে একদিকে খাদ্যনিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে গ্রামীণ কর্মসংস্থানও বাড়বে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com