Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ১২:১০ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে মাদক মামলায় মায়ের যাবজ্জীবন, ২ সন্তানের বিভিন্ন মেয়াদে সাজা
২৫ November ২০২৫ Tuesday ৬:৩০:৪৫ PM
Print this E-mail this

পিরোজপুরে মাদক মামলায় মায়ের যাবজ্জীবন, ২ সন্তানের বিভিন্ন মেয়াদে সাজা


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে মাদক মামলায় মায়ের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তার ছেলে ও মেয়েকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। এ সময় ছেলেকে এক বছর ৯ মাস কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং মেয়েকে এক বছর ৬ মাস কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। ওই মামলায় অপর ছেলে সাইফুল ইসলাম পায়েলকে (২৬) খালাস দেয়া হয়।


মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন: কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মো. খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫) ও তার ছেলে মো. মেহেদী হাসান মুন্না (১৯) এবং মেয়ে ইকতার জাহান তিশা (২২)।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পিরোজপুর জেলা পরিদর্শক মো. বদরুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে আসামিদের কাছ থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ দুই লাখ সাড়ে চার হাজার টাকা উদ্ধার করে।

এ ঘটনায় এক পরিবারের চারজনের বিরুদ্ধে মো. বদরুল বাদী হয়ে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তিনজনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।


মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন: পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com